মস্তিষ্কের অপারেশনের পর মুখে বিড়ালের ছাপ দেখা দিল

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর ২৮ বছর বয়সী এক যুবকের দৃষ্টিতে অস্বাভাবিক পরিবর্তন ঘটেছে। এখন তিনি মানুষের মুখের দিকে তাকালে কখনো কখনো সেখানে বিড়ালের চোখ, বড় মণি অথবা ডোরাকাটা দাগের মত ভাসমান ছবি দেখতে পান। একই সময়ে তিনি তার পোষা বিড়ালের মুখে পরিচিত মানুষের বৈশিষ্ট্যও দেখতে পান। এই ধরনের দৃষ্টিজনিত সমস্যা চিকিৎসাবিজ্ঞানে খুবই বিরল এবং মস্তিষ্ক কীভাবে মুখ শনাক্ত করে তা নিয়ে গবেষণার নতুন দিক উন্মোচিত করে।