সিনিয়র সাংবাদিক এম এম বাদশাহকে ডিআরইউ লেখক সম্মাননা ২০২৬

সিনিয়র সাংবাদিক ও লেখক এম এম বাদশাহকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ২০২৬ সালে লেখক সম্মাননা প্রদান করা হয়েছে। সাংবাদিকতার ব্যস্ত কাজের পাশাপাশি তিনি সাহিত্যচর্চায় নিজস্ব স্বতন্ত্র অবস্থান গড়ে তুলেছেন।
বাদশাহ বিশেষভাবে শিশু-কিশোরদের স্বপ্ন দেখতে শেখানো, আত্মবিশ্বাস বাড়ানো এবং ইতিবাচক চিন্তায় উদ্বুদ্ধ করার জন্য অনুপ্রেরণামূলক গল্প রচনা করেন। এই অবদানকে স্বীকৃতি দিয়ে ডিআরইউ তার লেখক সম্মাননা প্রদান করেছে।