আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ১০৫ বছরের ইতিহাসে প্রথম নারী ভিপি নাশরা নাঈম

ভারতের ঐতিহ্যবাহী আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের (এএমইউ) ছাত্র সংসদ নির্বাচনে এক ঐতিহাসিক ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানটির ১০৫ বছরের দীর্ঘ ইতিহাসে এই প্রথমবারের মতো কোনো নারী শিক্ষার্থী সহসভাপতি (ভিপি) পদে জয়লাভ করেছেন।
ঐতিহাসিক এই কৃতিত্ব অর্জন করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষা বিভাগের শিক্ষার্থী নাশরা নাঈম। এএমইউ ছাত্র সংসদের শতবর্ষের বেশি সময়ের ইতিহাসে নারী নেতৃত্বের এই পদায়ন এক অভূতপূর্ব ঘটনা।
বিশ্ববিদ্যালয়টির সর্বস্তরের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ নির্বাচনে ভিপি পদে জয়ী হয়ে নাশরা নাঈম আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির ইতিহাসে নিজের নাম লিপিবদ্ধ করলেন।