মাকে হত্যার অভিযোগে বন্দি মামুনের মৃত্যু, দাফন মায়ের কবরের পাশেই

যশোর সদর উপজেলার বাজে দুর্গাপুর গ্রামের মাকে হত্যার অভিযোগে অভিযুক্ত বন্দি মামুনুর রশিদের (৪৫) মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর নিজ গ্রামে মায়ের কবরের পাশেই তার দাফন সম্পন্ন করা হয়েছে।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রোববার রাতে যশোর কারাগারে থাকা অবস্থায় মামুনুর রশিদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
আইনি ও আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করার পর পরিবারের কাছে নিহতের লাশ হস্তান্তর করা হয়। লাশ নিজ গ্রাম বাজে দুর্গাপুরে নিয়ে যাওয়ার পর মায়ের কবরের পাশেই তাকে শায়িত করা হয়।