ফেসবুকে অশোভন পোস্ট দিলে মাদরাসা শিক্ষকদের বিরুদ্ধে শাস্তির হুঁশিয়ারি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কর্তৃপক্ষের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে অশোভন, শিষ্টাচারবহির্ভূত ও উসকানিমূলক পোস্ট বা মন্তব্য করা থেকে মাদরাসা শিক্ষকদের বিরত থাকার নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রদান করা হয়।
শাস্তিমূলক ব্যবস্থার হুঁশিয়ারি
বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, নির্দেশ লঙ্ঘন করে এ ধরনের উসকানিমূলক ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড অব্যাহত রাখা হলে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের বিরুদ্ধে প্রচলিত নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
অধিদপ্তরের পক্ষ থেকে মাদরাসা শিক্ষার পরিবেশ সুসংহত রাখতে এবং প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখতে শিক্ষক-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সরকারি নীতিমালা ও শিষ্টাচার মেনে চলার আহ্বান জানানো হয়েছে।