চূড়ান্ত অনুমোদনের ১ ঘণ্টার মাথায় ট্রাম্পের বিজয়তোরণ নির্মাণে আদালতের বাধা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বিশাল তোরণ নির্মাণের কাজ স্থগিত করেছেন দেশটির একটি ফেডারেল বিচারক। চূড়ান্ত অনুমোদন লাভের মাত্র এক ঘণ্টার মধ্যেই প্রকল্পটির ওপর এই আইনি বাধা এলো।
স্থানীয় সময় বৃহস্পতিবার আদালতের নির্দেশনায় তোরণটির নির্মাণকাজ আগামী ১৪ দিনের জন্য ঝুলিয়ে দেওয়া হয়েছে। এর ফলে আপাতত তোরণ নির্মাণের কাজ শুরু করা সম্ভব হচ্ছে না।
প্রকল্পের চূড়ান্ত অনুমোদনের পরপরই আদালতের এই বাধার মুখোমুখি হলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনাটি। নির্দেশিত মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তোরণ নির্মাণের কার্যক্রম বন্ধ থাকবে।