ষড়যন্ত্রকারীরা আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত এক শোভাযাত্রা শেষে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের গণতান্ত্রিক অধিকারবিরোধী শক্তিকে জনগণ অতীতেও পরাজিত করেছে বলে তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন, পরাজিত সেই মহলটি বর্তমানে আবারও বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে মাথাচাড়া দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। গণতন্ত্র ও দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে তৎপর এসব শক্তির বিষয়ে তিনি দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানান।