বরিশালের হিজলায় মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত, আহত ৫

বরিশাল জেলার হিজলা উপজেলায় মেঘনা নদীতে ইলিশ মাছ ধরতে গিয়ে এক জেলে গুলিতে নিহত হয়েছেন। নিহতের নাম মোক্তার হোসেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন জেলে আহত হয়েছেন বলে জানা গেছে। নদী থেকে নিহত জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নদীতে ইলিশ শিকারের সময় এই আক্রমণের ঘটনা ঘটে। উদ্ধার করা মোক্তার হোসেনের মরদেহের বুকে অসংখ্য ছড়া গুলির চিহ্ন দেখতে পেয়েছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
ঘটনার সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং নিহত জেলের ভাসমান মরদেহ উদ্ধার করে। হামলাকারীদের পরিচয় ও ঘটনার কারণ অনুসন্ধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে।
সূত্র: star news