রান্না জানা জীবনসঙ্গী চান অভিনেত্রী সাই পল্লবী

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী সম্প্রতি তাঁর ভবিষ্যৎ জীবনসঙ্গীকে নিয়ে নিজস্ব প্রত্যাশার কথা জানিয়েছেন। এক টেলিভিশন রিয়েলিটি শোতে অতিথি হিসেবে অংশ নিয়ে সঞ্চালকের প্রশ্নের জবাবে তিনি নিজের এই পছন্দের বিষয়টি প্রকাশ করেন।
বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে সাই পল্লবীর আলোচিত চলচ্চিত্র ‘রামায়ণ: পর্ব ১’। ছবিটির প্রচারণার কাজের অংশ হিসেবেই জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বানেগা ক্রোড়পতি ১৮’-এর এক পর্বে অতিথি হিসেবে হাজির হন এই তারকা।
অনুষ্ঠান চলাকালে সঞ্চালক ও কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন অভিনেত্রীর কাছে তাঁর হবু সঙ্গীর গুণাবলী নিয়ে জানতে চান। অমিতাভের এই প্রশ্নের উত্তরে সাই পল্লবী জানান, তিনি এমন একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে চান যিনি রান্না করতে জানেন।
সূত্র: Bangla TV