ঝালকাঠির মসজিদে ১৬ বছর বিনা বেতনের মুজ্জিনের বিদায়

ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠি বাইতুস সালাম জামে মসজিদে ১৬ বছর ধরে বিনা পারিশ্রমিকে মুজ্জিনের দায়িত্ব পালন করেছেন সৈয়দ আলী। বয়সের ভারে এখন তিনি পূর্বের মতো দায়িত্ব পালন করতে পারছেন না বলে তিনি পদত্যাগের আবেদন করেন। মসজিদ পরিচালনা কমিটি ও মুসল্লারা তার অনুরোধের ভিত্তিতে বিদায় সংবর্ধনা আয়োজন করে। অনুষ্ঠানটি শুক্রবার (১৩ নভেম্বর) জুমা নামাজের পর অনুষ্ঠিত হয়।