রাজধানীতে হঠাৎ বৃষ্টিতে কার্তিকের শেষে শীতের আগমনী বার্তা

কার্তিকের শেষভাগে এসে হঠাৎ বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা। সোমবার (৯ নভেম্বর) বিকেলের এই বর্ষণ রাজধানীতে শীতের আগমনী বার্তা ছড়িয়ে দিয়েছে।
আকাশে রোদ-মেঘের খেলা
এর আগে সোমবার সকাল থেকেই রাজধানীর আকাশে ছিল রোদ ও মেঘের লুকোচুরি খেলা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুপুরের দিকে আকাশ মেঘলা হতে শুরু করে এবং একপর্যায়ে আকাশে ঘন মেঘ জমে ওঠে।
মেঘের ঘনঘটার পর বিকেলের দিকে শুরু হওয়া এই বৃষ্টি নগর জীবনে শীতের পরশ নিয়ে এসেছে।