ঘুষ গ্রহণের মামলায় লালবাগের সার্ভেয়ার আসাদুল দুই দিনের রিমান্ডে

রিমান্ডে লালবাগের সার্ভেয়ার
রাজধানীর লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সার্ভেয়ার মো. আসাদুল ইসলামকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। ঘুষ গ্রহণের অভিযোগে দায়ের করা মামলায় সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এই আদেশ দেন।
দুদকের আবেদন ও আদালতের আদেশ
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে করা রিমান্ড আবেদনের প্রেক্ষিতে আদালত এ সিদ্ধান্ত নিয়েছেন। দুদকের আইনজীবী দেলোয়ার জাহান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ৮০ লাখ টাকা ঘুষ দাবির পর এক লাখ টাকা নেওয়ার সময় সার্ভেয়ার আসাদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।