
গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের: জ্বালানিমন্ত্রী
ফ্যামিলি কার্ড কর্মসূচিতে অর্থায়নের জন্য জ্বালানির দাম বাড়ানোর অভিযোগ নাকচ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি জানিয়েছেন, সরকার গ্যাসের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেয়নি।