গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের: জ্বালানিমন্ত্রী

ফ্যামিলি কার্ড কর্মসূচিতে অর্থায়নের জন্য গ্যাস ও জ্বালানির দাম বাড়ানো হচ্ছে বলে যে তথ্য ছড়িয়েছে, তা নাকচ করে দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি জানিয়েছেন, সরকার এখন পর্যন্ত গ্যাসের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেয়নি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুরুন্নেসা সিদ্দিকার তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়ে ওঠা বিভিন্ন অভিযোগের ভিত্তিহীনতা তুলে ধরেন।