পুতিনের ১৫০ বছর বাঁচার স্বপ্নে বানরের রক্তের পরীক্ষা শুরু

রাশিয়ার বিজ্ঞানীরা মানবদীর্ঘায়ু বাড়ানোর জন্য বিশেষ গবেষণা চালিয়ে যাচ্ছেন। গবেষণায় হাজারো বানরের রক্ত, মস্তিষ্ক ও অন্যান্য অঙ্গের নমুনা ব্যবহার করা হচ্ছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ১৫০ বছর বাঁচার ইচ্ছা পূরণ করা। গবেষকরা বানরের জিনগত গঠন ও বায়োকেমিক্যাল বৈশিষ্ট্য বিশ্লেষণ করে মানব দেহে সম্ভাব্য প্রয়োগের পথ খুঁজছে। বর্তমানে পরীক্ষা পর্যায়ে রয়েছে এবং ফলাফল এখনও প্রকাশিত হয়নি।