
টাঙ্গাইলে গ্রামবাসীর চাঁদায় কেনা হলো খেলার মাঠের জমি
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বাবুপুর গ্রামের বাসিন্দারা নিজেদের অর্থায়নে ৬০ শতাংশ জমি কিনে খেলার মাঠ তৈরির উদ্যোগ নিয়েছেন। সরকারি সহায়তা ছাড়াই গ্রামবাসীর এমন সম্মিলিত প্রচেষ্টায় এলাকায় আনন্দের বন্যা বইছে।