শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ |১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |০৩:৩৪
ব্রেকিং
স্বাগতম! এটি একটি ব্রেকিং নিউজ টিকারের উদাহরণ — অ্যাডমিন প্যানেল থেকে পরিবর্তন করুন এইচএসসির ফল জানার পদ্ধতি পরিবর্তন, জেনে নিন নতুন নিয়ম ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন পিবিআইয়ের অভিযানে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার রাজধানীতে নতুন মেট্রোরেল রুটের নির্মাণকাজ শুরু, যানজট কমার আশা রপ্তানি আয়ে নতুন রেকর্ড, তৈরি পোশাক খাতে প্রবৃদ্ধি ১২ শতাংশ সংসদে বাজেট অধিবেশন শুরু হচ্ছে আগামী সপ্তাহে স্বাগতম! এটি একটি ব্রেকিং নিউজ টিকারের উদাহরণ — অ্যাডমিন প্যানেল থেকে পরিবর্তন করুন এইচএসসির ফল জানার পদ্ধতি পরিবর্তন, জেনে নিন নতুন নিয়ম ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন পিবিআইয়ের অভিযানে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার রাজধানীতে নতুন মেট্রোরেল রুটের নির্মাণকাজ শুরু, যানজট কমার আশা রপ্তানি আয়ে নতুন রেকর্ড, তৈরি পোশাক খাতে প্রবৃদ্ধি ১২ শতাংশ সংসদে বাজেট অধিবেশন শুরু হচ্ছে আগামী সপ্তাহে

সাপের কামড় খেয়ে জ্যান্ত সাপ বস্তাবন্দী করে হাসপাতালে টাঙ্গাইলের কাদের

সাপের কামড় খেয়ে জ্যান্ত সাপ বস্তাবন্দী করে হাসপাতালে টাঙ্গাইলের কাদের
ছবি: Bangla TV

টাঙ্গাইলের সখীপুরে সাপের কামড়ে আক্রান্ত হয়ে সেই জীবিত সাপটিকে বস্তাবন্দী করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাজির হয়েছেন আবদুল কাদের (৫০) নামে এক ব্যক্তি। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ব্যতিক্রমী ঘটনা ঘটে।

জানা গেছে, সাপের কামড় খাওয়ার পর আবদুল কাদের আতঙ্কিত না হয়ে মোবাইল ফোনের আলো দিয়ে সাপটিকে খুঁজে বের করেন। পরবর্তীতে তিনি সেটিকে না মেরে জ্যান্ত অবস্থায় ধরে একটি বস্তায় ভরেন এবং চিকিৎসার জন্য সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালে পৌঁছানোর পর সেখানকার চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে জানান যে, বস্তাবন্দী করে আনা সাপটি বিষধর ছিল না। সাপের কামড় খেয়ে বিচলিত না হয়ে জ্যান্ত সাপসহ হাসপাতালে হাজির হওয়ার এই ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সূত্র: Bangla TV

খবরটি শেয়ার করুন Facebook WhatsApp