ফুলবাড়ী রেলস্টেশনে পানিপড়া নিতে মানুষের উপচে পড়া ভিড়, যাত্রীদের ভোগান্তি

রোগমুক্তির আশায় নওগাঁর আত্রাই এলাকার এক ব্যক্তির কাছ থেকে পানিপড়া নিতে দিনাজপুরের ফুলবাড়ী রেলস্টেশনে ভিড় করেছেন অসংখ্য মানুষ। শুক্রবার সকাল থেকেই স্টেশনের বিভিন্ন স্থানে বিভিন্ন বয়সী নারী-পুরুষকে অপেক্ষা করতে দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আত্রাইয়ের ওই হুজুরের কাছ থেকে পানিপড়া সংগ্রহ করতে ভোর থেকেই ফুলবাড়ী রেলস্টেশনের প্ল্যাটফর্ম ও এর আশপাশের এলাকায় বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে। রোগব্যাধি থেকে আরোগ্য লাভের প্রত্যাশায় তারা সেখানে জড়ো হন।
এদিকে রেলস্টেশনে হঠাৎ অতিরিক্ত জনসমাগমের ফলে প্ল্যাটফর্মে চলাচলের পরিবেশ বিঘ্নিত হচ্ছে। গন্তব্যে যাওয়ার জন্য আসা নিয়মিত ট্রেনযাত্রীরা চরম ভোগান্তির মুখে পড়েছেন। এতে স্টেশনের স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে।
সূত্র: Bangla TV