২০২৬ সালের ১৩ নভেম্বর পৃথিবী ধ্বংসের গুজব: নেপথ্যে বৈজ্ঞানিক গবেষণা

২০২৬ সালের ১৩ নভেম্বর শুক্রবার পৃথিবী ধ্বংস হয়ে যাবে—এমন একটি তথ্য ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন আরব গণমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এই চর্চার নেপথ্যে রয়েছে প্রায় ৬৬ বছর আগে প্রকাশিত একটি বৈজ্ঞানিক গবেষণা।
গবেষণার নেপথ্য তথ্য
প্রচারিত তথ্যমতে, সাড়ে ছয় দশক আগের ওই বৈজ্ঞানিক নিবন্ধকে কেন্দ্র করেই নেটদুনিয়ায় নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে মূল গবেষণাটি আদৌ পৃথিবী ধ্বংসের কোনো ভবিষ্যদ্বাণী ছিল, নাকি জনসংখ্যা বৃদ্ধির একটি গাণিতিক হিসাব ছিল—তা নিয়ে বিশ্লেষণ চলছে।
সামাজিক মাধ্যমে পুরোনো এই বৈজ্ঞানিক ধারনার ভুল ব্যাখ্যা ছড়িয়ে তথ্যটিকে পৃথিবীর অন্তিম লগ্ন হিসেবে উপস্থাপন করা হচ্ছে, যা নিয়ে বর্তমানে নানা ব্যাখ্যা ও আলোচনা সৃষ্টি হয়েছে।