প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি: কারণ অনুসন্ধানে ৪ সদস্যের তদন্ত কমিটি

জাপান থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটির ঘটনা ঘটেছে। এ ঘটনার মূল কারণ অনুসন্ধানে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর উড়োজাহাজে দেখা দেওয়া যান্ত্রিক ত্রুটির সার্বিক বিষয় খতিয়ে দেখতে এই উচ্চপর্যায়ের কমিটি কাজ করবে। তদন্ত কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে ঘটনার পেছনের কারণ চিহ্নিত করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
কমিটির প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে পরবর্তীতে প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।
সূত্র: star news