সিসিটিভি ফুটেজে ধরা পড়ল মুখোশধারী দুর্বৃত্তদের নৃশংস হামলা

সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে পশ্চিম দিক থেকে আসা ৬ জন মুখোশধারী দুর্বৃত্তের অতর্কিত হামলায় এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুর্বৃত্তরা এসেই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে।
মাত্র এক মিনিটের ব্যবধানে চালানো এই হামলায় দুইজনকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। সিসিটিভি ফুটেজে হামলাকারীদের নৃশংসতার ভয়াবহ চিত্র স্পষ্ট হয়ে উঠেছে।
সূত্র: star news