
দেওয়ানগঞ্জে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড ও জরিমানা
জামালপুরের দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মো. সাইদুর মুন্সী নামের এক শিক্ষককে আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।