
নতুন 'বরিশল' ইউনিয়নে যুক্তের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ ও সড়ক অবরোধ
ব্রাহ্মণবাড়িয়ার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রামকে ‘বরিশল’ ইউনিয়নে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে রেলপথ ও সড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। এতে সদর উপজেলার কোড্ডা এলাকায় ঢাকা-চট্টগ্রাম ও অন্যান্য রুটে যানবাহন ও ট্রেন চলাচল ব্যাহত হয়।