শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে প্রশ্ন তুললেন বিএনপি নেতা রিজভী

শহীদদের রক্তের দাগ মুছে যাওয়ার আগেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ভারত থেকে তিনি কীভাবে ফিরবেন, তা নিয়ে প্রশ্ন তুলে বিএনপি নেতা জানতে চান—তিনি কি প্যারাশুটে নামবেন, নাকি হেলিকপ্টারে আসবেন?
রুহুল কবির রিজভী স্পষ্টভাবে জানান, শেখ হাসিনা চাইলে দেশে ফিরে আসতে পারেন, এতে কোনো বাধা নেই। তবে তাঁর শাসনামলে দেশে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে বলে তিনি উল্লেখ করেন।
দেশে আইনের শাসন প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন, রাজপথের গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়েই দেশে পূর্ণাঙ্গ আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে।