
মহেশপুর সীমান্তে বিএসএফের অভিযান: মানব পাচারকারীসহ আটক ৪
ঝিনাইদহের মহেশপুর সীমান্তের বিপরীতে ভারতে অভিযান চালিয়ে এক বাংলাদেশি মানব পাচারকারীসহ চারজনকে আটক করেছে বিএসএফ। শুক্রবার সকালে সীমান্তের হালদারপাড়া গ্রামের বিপরীত অংশে ভারতের অভ্যন্তরে তাদের আটক করা হয়।