
৩২ বছর পর পড়াশোনায় ফিরে ৫৪ বয়সে এইচএসসি পাস করলেন মজনু
৩২ বছরের দীর্ঘ বিরতি কাটিয়ে ৫৪ বছর বয়সে এইচএসসি পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন গাজীপুরের ব্যবসায়ী আনোয়ার হোসেন মজনু কাইয়া। জিপিএ ৪.৬৩ পেয়ে তাঁর এই অনন্য অর্জন স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা ও অনুপ্রেরণা জুগিয়েছে।