সোমবার, ৯ নভেম্বর ২০২৬ |২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |১১:৪৭
সর্বশেষ
‘হাসিনা এ জীবনে আর ফিরবেন না’, আ. লীগকে দিবাস্বপ্ন না দেখার পরামর্শ মুক্তিযুদ্ধমন্ত্রীর বার্লিনে জার্মান পার্লামেন্টের সামনে উড়ল ফিলিস্তিনের পতাকা জমি বিরোধে ঘর ভাঙচুর ও লুটপাট, খোলা আকাশের নিচে ৬ দিন এক পরিবার নতুন 'বরিশল' ইউনিয়নে যুক্তের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ ও সড়ক অবরোধ হুগলিতে নার্সিংহোমের বাথরুমে সন্তান প্রসবের পর জানালা দিয়ে ফেলে দিলেন কিশোরী সেনেগাল উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে ২১ জনের মৃত্যু, উদ্ধার ১ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে প্রশ্ন তুললেন বিএনপি নেতা রিজভী যেকোনো ষড়যন্ত্র কঠোর হস্তে দমনের হুঁশিয়ারি দিলেন বিএনপি নেতা খোকন ‘হাসিনা এ জীবনে আর ফিরবেন না’, আ. লীগকে দিবাস্বপ্ন না দেখার পরামর্শ মুক্তিযুদ্ধমন্ত্রীর বার্লিনে জার্মান পার্লামেন্টের সামনে উড়ল ফিলিস্তিনের পতাকা জমি বিরোধে ঘর ভাঙচুর ও লুটপাট, খোলা আকাশের নিচে ৬ দিন এক পরিবার নতুন 'বরিশল' ইউনিয়নে যুক্তের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ ও সড়ক অবরোধ হুগলিতে নার্সিংহোমের বাথরুমে সন্তান প্রসবের পর জানালা দিয়ে ফেলে দিলেন কিশোরী সেনেগাল উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে ২১ জনের মৃত্যু, উদ্ধার ১ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে প্রশ্ন তুললেন বিএনপি নেতা রিজভী যেকোনো ষড়যন্ত্র কঠোর হস্তে দমনের হুঁশিয়ারি দিলেন বিএনপি নেতা খোকন

সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিভে গেছে প্রায় ৩০০ পরিবারের আলো

সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিভে গেছে প্রায় ৩০০ পরিবারের আলো
সংগৃহীত ছবি

দেশের সড়ক দুর্ঘটনায় গত ছয় বছর ১০ মাসে প্রায় ৩০০টি পরিবার পুরোপুরি নিঃশেষ হয়ে গেছে। বেসরকারি সংস্থা রোড সেফটি ফাউন্ডেশন (আরএসএফ) রোববার প্রকাশিত এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

উপার্জনক্ষম সদস্য ও পুরো পরিবার নিহতের তথ্য

প্রতিবেদনে উল্লেখ করা হয়, দুর্ঘটনায় বহু পরিবারের সব উপার্জনক্ষম ব্যক্তি একযোগে প্রাণ হারিয়েছেন। আবার অনেক দুর্ঘটনায় একই পরিবারের সব সদস্য মারা যাওয়ায় সেসব পরিবারের অস্তিত্বই হারিয়ে গেছে। গত পৌনে সাত বছরে ঘটে যাওয়া বিভিন্ন দুর্ঘটনার তথ্য পর্যালোচনা করে সংস্থাটি এই চিত্র তুলে ধরেছে।

সড়ক নিরাপত্তার জোর দাবি

আরএসএফ জানায়, সড়ক দুর্ঘটনায় পরিবার নিঃশেষ হওয়ার এই প্রবণতা অত্যন্ত উদ্বেগজনক। প্রতিনিয়ত ঘটতে থাকা দুর্ঘটনার কারণে স্বজন হারানোর পাশাপাশি বহু পরিবার অর্থনৈতিক ও সামাজিক দিক থেকে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাচ্ছে।

খবরটি শেয়ার করুন Facebook WhatsApp