ভারত-পাকিস্তান যুদ্ধ বাঁধলে ইহুদিদের পাকিস্তানের সমর্থনের আহ্বান ইসরায়েলি-আমেরিকান রাব্বির

ভারত ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিনের কৌশলগত ও কূটনৈতিক সম্পর্ক থাকা সত্ত্বেও একটি বিতর্কিত মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছেন ইসরায়েলি-আমেরিকান রাব্বি ইউসেফ মিজরাহি। ভারত ও পাকিস্তানের মধ্যে কখনো যুদ্ধ শুরু হলে ইহুদি ধর্মাবলম্বীদের ভারতের পরিবর্তে পাকিস্তানের পক্ষে অবস্থান নেওয়া উচিত বলে দাবি করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড়
ইসরায়েলি-আমেরিকান এই রাব্বির এমন মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও ইতিবাচক-নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। দ্বিপক্ষীয় সম্পর্কের বিদ্যমান ইতিবাচক পরিস্থিতির মধ্যে তাঁর এই অবস্থানকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক।
উল্লেখ্য, ভারত ও ইসরায়েল দীর্ঘ সময় ধরে পরস্পর কৌশলগত অংশীদার হিসেবে কাজ করলেও ইহুদি এই ধর্মীয় নেতার ভিন্নধর্মী অবস্থান ও মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার খোরাক জুগিয়েছে।