মার্কিন-ইরান সংঘাত নিয়ে আলোচনার জন্য কাতারি প্রতিনিধি দল তেহরানে

ওমানের নৌবাহিনী জানিয়েছে, দেশের সর্বউত্তরের মুসান্দাম গভর্নরেটের উপকূল থেকে ১০৬ নটিক্যাল মাইল (১৯৬ কিলোমিটার) দূরে অবস্থিত একটি জাহাজে থাকা ২৫ জন ক্রু সদস্যকে উদ্ধারে সহায়তা করা হয়েছে। জাহাজটি লক্ষ্যবস্তু হওয়ার পর এতে আগুন ধরে যায়।
ওমানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, পানামা পতাকাবাহী জাহাজটিতে অগ্নিকাণ্ডের পর উদ্ধার হওয়া ক্রু সদস্যদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।