শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ |১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |০২:২৩
ব্রেকিং

রাজবাড়ীতে মাদরাসার খাবার নিয়ে দ্বন্দ্বে বাবুর্চিকে পিটিয়ে হত্যা

রাজবাড়ীতে মাদরাসার খাবার নিয়ে দ্বন্দ্বে বাবুর্চিকে পিটিয়ে হত্যা
ছবি: Bangla TV

রাজবাড়ীর গোয়ালন্দে মাদরাসার খাবার নিয়ে বিরোধের জেরে ফজের আলী সরদার (৭০) নামে এক বাবুর্চিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, মাদরাসায় খাবার চেয়ে না পাওয়ায় কাঠের গুঁড়ি দিয়ে ওই বাবুর্চিকে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হামলার সময় বাবুর্চিকে রক্ষা করতে এগিয়ে আসেন সোনাবান বিবি (৬৫) নামের এক নারী সহকারী। এ সময় হামলাকারীরা তাকেও পিটিয়ে গুরুতর আহত করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সূত্র: Bangla TV

খবরটি শেয়ার করুন Facebook WhatsApp