রবিবার, ১ নভেম্বর ২০২৬ |১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |০৫:১২
ব্রেকিং

যমুনার পানি পান করে দূষণমুক্ত দাবি বিজেপি নেতা মনোজ তিওয়ারির

যমুনার পানি পান করে দূষণমুক্ত দাবি বিজেপি নেতা মনোজ তিওয়ারির
ছবি: Bangla TV

যমুনার পানি পান করলেন বিজেপি সাংসদ

ভারতের রাজধানী নয়াদিল্লির যমুনা নদীর দূষণ নিয়ে যখন তীব্র রাজনৈতিক বিতর্ক চলছে, ঠিক সেই সময়ে নদীতে নেমে পানির গুণমান ভালো বলে দাবি করলেন উত্তর-পূর্ব দিল্লির বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি। বৃহস্পতিবার দিল্লির সোনিয়া বিহার ঘাটে গিয়ে তিনি সরাসরি নদীতে ডুব দেন এবং হাতের তালুতে পানি তুলে তা পান করেন।

দূষণমুক্ত হওয়ার দাবি

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, মনোজ তিওয়ারি দাবি করেছেন যে যমুনা নদীর পানি এখন দূষণমুক্ত। রাজনৈতিক প্রতিপক্ষদের সমালোচনার মুখে তিনি এই পদক্ষেপ গ্রহণ করেন। তবে তার এই কর্মকাণ্ড নিয়ে জনমনে ও রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম হয়েছে।

সূত্র: Bangla TV

খবরটি শেয়ার করুন Facebook WhatsApp