
দিল্লিতে বিষাক্ত ধোঁয়াশা নিয়ন্ত্রণে নতুন বিধিনিষেধ, ‘ওয়ার্ক ফ্রম হোম’ চালুর নির্দেশ
ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিষাক্ত ধোঁয়াশা নিয়ন্ত্রণে কড়া বিধিনিষেধ আরোপ করেছে স্থানীয় কর্তৃপক্ষ। রোববার থেকে কার্যকর হওয়া এসব পদক্ষেপে গাড়ি পার্কিং ফি বাড়ানোসহ ‘ওয়ার্ক ফ্রম হোম’ চালুর নির্দেশ দেওয়া হয়েছে।