সোমবার, ২ নভেম্বর ২০২৬ |১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |০৭:১২
সর্বশেষ
শামীম ওসমানকে ‘নাটকবাজ গডফাদার’ বলে তোপ দাগলেন বিএনপি নেতা কুমিল্লা জামায়াতের সাবেক আমির ও নায়েবে আমিরের রোকন পদ বাতিল মুন কমপ্লেক্স পরিদর্শনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, দিলেন প্রয়োজনীয় নির্দেশনা গাইবান্ধায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগ: মাদ্রাসা পরিচালক আটক দিল্লিতে বিষাক্ত ধোঁয়াশা নিয়ন্ত্রণে নতুন বিধিনিষেধ, ‘ওয়ার্ক ফ্রম হোম’ চালুর নির্দেশ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা: নেতিবাচক পরিস্থিতির জন্য প্রস্তুত সংযুক্ত আরব আমিরাত পোশাক শিল্পের অস্থিরতায় উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমিরের টেকসই পদক্ষেপের দাবি ঢাকা মহানগর উত্তর বিএনপির ২ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন শামীম ওসমানকে ‘নাটকবাজ গডফাদার’ বলে তোপ দাগলেন বিএনপি নেতা কুমিল্লা জামায়াতের সাবেক আমির ও নায়েবে আমিরের রোকন পদ বাতিল মুন কমপ্লেক্স পরিদর্শনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, দিলেন প্রয়োজনীয় নির্দেশনা গাইবান্ধায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগ: মাদ্রাসা পরিচালক আটক দিল্লিতে বিষাক্ত ধোঁয়াশা নিয়ন্ত্রণে নতুন বিধিনিষেধ, ‘ওয়ার্ক ফ্রম হোম’ চালুর নির্দেশ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা: নেতিবাচক পরিস্থিতির জন্য প্রস্তুত সংযুক্ত আরব আমিরাত পোশাক শিল্পের অস্থিরতায় উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমিরের টেকসই পদক্ষেপের দাবি ঢাকা মহানগর উত্তর বিএনপির ২ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন

কুমিল্লা জামায়াতের সাবেক আমির ও নায়েবে আমিরের রোকন পদ বাতিল

কুমিল্লা জামায়াতের সাবেক আমির ও নায়েবে আমিরের রোকন পদ বাতিল
সংগৃহীত ছবি

দলীয় কার্যালয়ে সভা চলাকালে সৃষ্ট সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনায় তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর সাবেক আমির কাজী দ্বীন মোহাম্মদ এবং সাবেক নায়েবে আমির একেএম এমদাদুল হক মামুনের সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করা হয়েছে। রোববার (১ নভেম্বর) বিকেলে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।

জামায়াতে ইসলামীর সিদ্ধান্ত অনুযায়ী, দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠিত বিশেষ তদন্ত কমিটির সুপারিশ পর্যালোচনার পরই অভিযুক্ত দুই নেতার বিরুদ্ধে চূড়ান্ত এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় ব্যবস্থা

দলীয় সূত্র জানায়, কুমিল্লা মহানগর জামায়াত কার্যালয়ে বৈঠক চলাকালে বিশৃঙ্খলা, আংশিক ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। অভ্যন্তরীণ ওই অপ্রীতিকর ঘটনার কারণ অনুসন্ধান ও দায় নির্ধারণে কেন্দ্রীয়ভাবে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।

তদন্ত পর্ষদ তাদের প্রাপ্ত তথ্যাদি বিচার-বিশ্লেষণ করে সুপারিশ জমা দিলে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সাবেক ওই দুই দায়িত্বশীল নেতার রোকনিয়াত বাতিলের সিদ্ধান্ত বাস্তবায়ন করে।

খবরটি শেয়ার করুন Facebook WhatsApp