মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা: নেতিবাচক পরিস্থিতির জন্য প্রস্তুত সংযুক্ত আরব আমিরাত

মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক আলোচনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। একই সঙ্গে অঞ্চলটিতে যেকোনো অনাকাঙ্ক্ষিত ও নেতিবাচক পরিস্থিতির সৃষ্টি হলে তা মোকাবিলায় নিজেদের পূর্ণ প্রস্তুত রাখার ঘোষণা দিয়েছে দেশটি।
বর্তমান উত্তপ্ত রাজনৈতিক প্রেক্ষাপটে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার কূটনৈতিক সংলাপে ইতিবাচক অগ্রগতির প্রত্যাশা করছে সংযুক্ত আরব আমিরাত। দেশটি মনে করে, আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমন এবং শান্তি প্রতিষ্ঠা সম্ভব।
তবে কূটনৈতিক সমাধানের আশা প্রকাশ করার পাশাপাশি দেশটি সম্ভাব্য সব ধরনের খারাপ পরিস্থিতির বিষয়েও সতর্ক রয়েছে। ইউএই প্রশাসন স্পষ্ট করেছে যে, মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে যেকোনো নেতিবাচক প্রভাব ও চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করে রাখা হয়েছে।