
সাংবাদিক ফয়সাল আলমের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি ক্র্যাবের
চ্যানেল ২৪-এর সিনিয়র সাংবাদিক ফয়সাল আলমের বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)। সংগঠনটি এটিকে গণমাধ্যমের স্বাধীনতায় বাধা হিসেবে উল্লেখ করেছে।