বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ |২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |০৬:১৭
সর্বশেষ
শ্রমিক আন্দোলনে আওয়ামী লীগ ও ছাত্রলীগের অনুপ্রবেশ ঘটছে: রাশেদ খান ভারত থেকে সার্ভার পরিচালনার অভিযোগ: ডিজি ই-পে’র কার্যক্রম স্থগিত এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন শুরু আগামীকাল আনসারবাড়িয়া রেলস্টেশন পূর্ণাঙ্গ করার দাবিতে চুয়াডাঙ্গায় সাড়ে ৩ ঘণ্টা ট্রেন অবরোধ চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি দুই দশক ধরে ফুটবলে মেসির রাজত্ব, বয়স বাড়ার সঙ্গে বদল খেলার কৌশলে বাংলাদেশের শ্রমিক আন্দোলন ও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ বৃক্ষরোপণ অভিযান শ্রমিক আন্দোলনে আওয়ামী লীগ ও ছাত্রলীগের অনুপ্রবেশ ঘটছে: রাশেদ খান ভারত থেকে সার্ভার পরিচালনার অভিযোগ: ডিজি ই-পে’র কার্যক্রম স্থগিত এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন শুরু আগামীকাল আনসারবাড়িয়া রেলস্টেশন পূর্ণাঙ্গ করার দাবিতে চুয়াডাঙ্গায় সাড়ে ৩ ঘণ্টা ট্রেন অবরোধ চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি দুই দশক ধরে ফুটবলে মেসির রাজত্ব, বয়স বাড়ার সঙ্গে বদল খেলার কৌশলে বাংলাদেশের শ্রমিক আন্দোলন ও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ বৃক্ষরোপণ অভিযান

লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়লো ৪ ঘর, নিঃস্ব ১১ বেদে পরিবার

লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়লো ৪ ঘর, নিঃস্ব ১১ বেদে পরিবার
সংগৃহীত ছবি

লক্ষ্মীপুর পৌরসভা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সৃষ্ট অগ্নিকাণ্ডে বেদে সম্প্রদায়ের ১১টি পরিবারের চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার দুপুরে পৌর শহরের দক্ষিণ মজুপুর এলাকায় জেলা নির্বাচন কার্যালয়ের পাশে এই দুর্ঘটনা ঘটে।

ভয়াবহ এই আগুনে ইসমাত আরা নামে এক নারী আহত হয়েছেন। এ ছাড়া দুর্ঘটনাস্থলে শিকল দিয়ে বেঁধে রাখা একটি বানর আগুনে পুড়ে মারা গেছে বলে জানা গেছে।

আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ঘরের কোনো মালামাল বের করতে পারেনি। ফলে বিস্ফোরণের পর আগুনে সব হারিয়ে সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছেন বেদে সম্প্রদায়ের পরিবারগুলোর সদস্যরা।

খবরটি শেয়ার করুন Facebook WhatsApp