লাহোর কালান্দার্সে নতুন দায়িত্ব পেলেন সাবেক বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুল

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সে নতুন দায়িত্ব পেয়েছেন। দলটির হাই-পারফরম্যান্স সেন্টারগুলোর উপদেষ্টা হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার (১০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আমিনুল ইসলাম বুলবুলের এই নতুন নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে লাহোর কালান্দার্স কর্তৃপক্ষ। নতুন এই চুক্তির আওতায় তিনি ফ্র্যাঞ্চাইজিটির হাই-পারফরম্যান্স কেন্দ্রগুলোর পরিচালনা ও সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ দেবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লাহোর কালান্দার্সের হাই-পারফরম্যান্স ব্যবস্থার মানোন্নয়ন এবং উঠতি ক্রিকেটারদের দক্ষ করে তোলার লক্ষে কাজ করবেন বাংলাদেশের সাবেক এই তারকা ক্রিকেটার।