শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ |২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |০৭:১৩
সর্বশেষ
নীতিমালার বাইরে সার ডিলার নিয়োগ হলে ব্যবস্থা: কৃষিমন্ত্রী দেওয়ানগঞ্জে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড ও জরিমানা যুক্তরাষ্ট্রের সিনেটে প্রথম মুসলিম হিসেবে ইতিহাস গড়লেন আবদুল আল-সাইয়েদ খুলনায় বিএনপি নেতার ছেলেকে চায়ের দোকানে গুলি করে হত্যা যাত্রাবাড়ীতে মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে ইকবাল সোবহান চৌধুরী ভারতের বেঙ্গালুরুতে নিজের কর্মচারীকে পিটিয়ে মারলেন মেয়ের বাবা রাতে সূর্যের আলো বিক্রি করবে যুক্তরাষ্ট্রের স্টার্টআপ, মহাকাশে বসছে ৫০ হাজার আয়না ৩২ বছর পর পড়াশোনায় ফিরে ৫৪ বয়সে এইচএসসি পাস করলেন মজনু নীতিমালার বাইরে সার ডিলার নিয়োগ হলে ব্যবস্থা: কৃষিমন্ত্রী দেওয়ানগঞ্জে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড ও জরিমানা যুক্তরাষ্ট্রের সিনেটে প্রথম মুসলিম হিসেবে ইতিহাস গড়লেন আবদুল আল-সাইয়েদ খুলনায় বিএনপি নেতার ছেলেকে চায়ের দোকানে গুলি করে হত্যা যাত্রাবাড়ীতে মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে ইকবাল সোবহান চৌধুরী ভারতের বেঙ্গালুরুতে নিজের কর্মচারীকে পিটিয়ে মারলেন মেয়ের বাবা রাতে সূর্যের আলো বিক্রি করবে যুক্তরাষ্ট্রের স্টার্টআপ, মহাকাশে বসছে ৫০ হাজার আয়না ৩২ বছর পর পড়াশোনায় ফিরে ৫৪ বয়সে এইচএসসি পাস করলেন মজনু

চট্টগ্রামের রাউজানে ৮টি পিস্তল প্রদর্শন করে যুবকের হুমকি, ছড়ালো আতঙ্ক

চট্টগ্রামের রাউজানে ৮টি পিস্তল প্রদর্শন করে যুবকের হুমকি, ছড়ালো আতঙ্ক
সংগৃহীত ছবি

চট্টগ্রামের রাউজানে একাধিক আগ্নেয়াস্ত্র সামনে রেখে এক যুবকের সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকির একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। হৃদয় হোসেন শাওন ওরফে হৃদয় বুলেট নামের এক যুবক এই ভিডিও ধারণ করেন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় অধিবাসীদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ২১ সেকেন্ডের ওই ভিডিওতে যুবকের সামনে ৮টি পিস্তলসহ একাধিক আগ্নেয়াস্ত্র দেখতে পাওয়া যায়। ভিডিওটিতে তাকে বলতে শোনা যায়, ‘খেলা দেখছো কোথায়, ভালো হয়ে যা। চাঁদাবাজি বন্ধ কর। টাকা দিয়ে মরণের টিকিট আনছি’।

ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই রাউজান এলাকার সাধারণ মানুষের মাঝে ভীতি ছড়িয়ে পড়ে। এই ঘটনায় জড়িতদের বিষয়ে ব্যবস্থা নিতে পুলিশের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

খবরটি শেয়ার করুন Facebook WhatsApp