বাংলাদেশ ফুটবল দলের অধিনায়কত্ব নিতে প্রস্তুত হামজা চৌধুরী

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নেতৃত্বের বিষয়ে নিজের ইতিবাচক অবস্থান পরিষ্কার করেছেন তারকা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। দলের কোচ দায়িত্ব দিলে অধিনায়কের আর্মব্যান্ড পরতে তার কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) বসুন্ধরা এবিজি স্পোর্টস সিটিতে জাতীয় দলের অনুশীলনে অংশ নেন হামজা। অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধিনায়কত্ব পাওয়ার সম্ভাবনা নিয়ে কথা বলেন ইংল্যান্ডের সাবেক এই ফুটবলার।
কোচিং স্টাফদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বের প্রস্তাব এলে তিনি তা সাদরে গ্রহণ করবেন বলে জানিয়েছেন। ফুটবলপ্রেমীদের নজর এখন বাফুফে ও কোচিং প্যানেলের পরবর্তী সিদ্ধান্তের দিকে।