
পোশাক শিল্পের অস্থিরতায় উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমিরের টেকসই পদক্ষেপের দাবি
দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে চলমান অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ খাতের সংকট নিরসনে সরকারকে অবিলম্বে টেকসই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।