
দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় পদ্মা ও দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও পদ্মা ব্যারেজ নির্মাণের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।