খ্রিস্টান ট্রাস্টের চাওয়া ২ কোটি, বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী

খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই উৎসব আয়োজনের জন্য খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে ২ কোটি টাকা অনুদান চাওয়া হয়েছিল। তবে ট্রাস্টের আবেদনের চেয়ে অনুদানের পরিমাণ ১ কোটি টাকা বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি সারসংক্ষেপ পাঠানো হলে গত ২ নভেম্বর এতে অনুমোদন দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুমোদন দেওয়ার সময় অনুদানের পরিমাণ বাড়িয়ে মোট ৩ কোটি টাকা করার নির্দেশনা প্রদান করা হয়।
বড়দিন উদযাপন নির্বিঘ্ন ও আনন্দমুখর করতে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চাহিদার চেয়েও বেশি এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের ফলে দেশের খ্রিস্টান সম্প্রদায় আরও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উদযাপন করতে পারবে।