
এইচএসসিতে মির্জাপুর ক্যাডেট কলেজের শতভাগ জিপিএ-৫
উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় শতভাগ জিপিএ-৫ পেয়ে ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখেছে টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ। ৫৮তম ব্যাচের বিজ্ঞান বিভাগ থেকে অংশ নেওয়া ৪১ জন শিক্ষার্থীর সবাই এই সাফল্য অর্জন করেছেন।