জাটকা সংরক্ষণে ৮ মাসের নিষেধাজ্ঞা শুরু আজ মধ্যরাত থেকে

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও টেকসই সংরক্ষণ নিশ্চিত করতে আজ শনিবার মধ্যরাত থেকে সাগর ও নদীতে জাটকা আহরণে নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। মৎস্য সম্পদের সুরক্ষা নিশ্চিত করতে সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে।
আগামী বছরের ৩০ জুন পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে জাটকা ধরা থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে।