পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

তৈরি পোশাক খাতের শ্রমিকদের সার্বিক স্বার্থ সুরক্ষা, জীবনযাত্রার মানোন্নয়ন ও আর্থিক সক্ষমতা বাড়াতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ছাড়া পোশাক শিল্পের উৎপাদন ও রপ্তানি কার্যক্রম নিরবচ্ছিন্ন ও সচল রাখার ওপরও তিনি নির্দেশ দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশের তৈরি পোশাক খাতের উৎপাদনশীলতা বজায় রাখা এবং শ্রমিকদের জীবনযাত্রার মান নিশ্চিত করতে সরকার কাজ করছে। এই লক্ষ্যে শিল্পপ্রতিষ্ঠানের রপ্তানি গতিশীল রাখার পাশাপাশি শ্রমিকদের কল্যাণ ও স্বার্থ সুরক্ষায় প্রধানমন্ত্রী সুনির্দিষ্ট তাগিদ দিয়েছেন।
সংশ্লিষ্টদের প্রতি দেওয়া এ নির্দেশনায় পোশাক শ্রমিকদের আর্থিক সুরক্ষা এবং জীবনযাত্রার মান বৃদ্ধির বিষটিকে প্রাধান্য দেওয়া হয়েছে। একই সঙ্গে পোশাক কারখানার উৎপাদন পরিবেশ অনুকূলে রেখে দেশের রপ্তানি আয় অব্যাহত রাখার নির্দেশনাও দেওয়া হয়।