ইরানে সামরিক হামলার পরিকল্পনা নিয়ে নিরাপত্তা দলের সঙ্গে ট্রাম্পের বৈঠক

ইরানে নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়ার ছক কষছে যুক্তরাষ্ট্র। এই অভিযানের কৌশল ও পরিকল্পনা নিয়ে সম্প্রতি নিজের জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে ট্রাম্পের বৈঠক
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের এই নতুন সামরিক পরিকল্পনার অন্যতম লক্ষ্য হতে পারে আগামী ৯ নভেম্বর। অমাবস্যার আঁধারকে কাজে লাগিয়ে সেই সময়ে ইরানে হামলার একটি সম্ভাব্য সময়সূচি বা পরিকল্পনা তৈরি করা হচ্ছে।
মধ্যপ্রাচ্যের বিদ্যমান পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসনের এই উদ্যোগ আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে নতুন করে বড় ধরনের উত্তেজনার সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।