নাটোরে শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, বিষপানে গৃহবধূর মৃত্যু

নাটোরে শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠার পর বিষপানে অসুস্থ হয়ে পড়া এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (৮ নভেম্বর) সকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
নিহত নারীর নাম খাদিজা (২৫)। তিনি নাটোরের সিংড়া উপজেলার চকসিংড়া মহল্লার বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, গত বৃহস্পতিবার নিজ বাড়িতে শ্বশুর আসলামের বিরুদ্ধে ওই গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার পর লজ্জায় ও ক্ষোভে তিনি বিষপান করেন।
পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তাঁর মৃত্যু হয়।