শনিবার, ৭ নভেম্বর ২০২৬ |২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |০৮:১৫
সর্বশেষ
বাংলাদেশ কোস্ট গার্ডের চারটি জাহাজের নতুন নামকরণ হবিগঞ্জে মোবাইল ফোন চুরি নিয়ে দুই গ্রামে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক বরিশালে খাল পরিষ্কার করতে গিয়ে কাদায় আটকে গেলেন ইউএনও চূড়ান্ত অনুমোদনের ১ ঘণ্টার মাথায় ট্রাম্পের বিজয়তোরণ নির্মাণে আদালতের বাধা নারায়ণগঞ্জে মাদক কারবারের প্রতিবাদ করায় পুলিশ সদস্যের হাত-পা ভেঙে রগ কাটার অভিযোগ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ১০৫ বছরের ইতিহাসে প্রথম নারী ভিপি নাশরা নাঈম জামায়াতের ওপর হতাশ সাবেক শিবিরকর্মীকে চাকরি দিলেন প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্ত দুটি ক্ষেপণাস্ত্র ঘাঁটির কাছে ইরানের বড় নির্মাণকাজ বাংলাদেশ কোস্ট গার্ডের চারটি জাহাজের নতুন নামকরণ হবিগঞ্জে মোবাইল ফোন চুরি নিয়ে দুই গ্রামে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক বরিশালে খাল পরিষ্কার করতে গিয়ে কাদায় আটকে গেলেন ইউএনও চূড়ান্ত অনুমোদনের ১ ঘণ্টার মাথায় ট্রাম্পের বিজয়তোরণ নির্মাণে আদালতের বাধা নারায়ণগঞ্জে মাদক কারবারের প্রতিবাদ করায় পুলিশ সদস্যের হাত-পা ভেঙে রগ কাটার অভিযোগ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ১০৫ বছরের ইতিহাসে প্রথম নারী ভিপি নাশরা নাঈম জামায়াতের ওপর হতাশ সাবেক শিবিরকর্মীকে চাকরি দিলেন প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্ত দুটি ক্ষেপণাস্ত্র ঘাঁটির কাছে ইরানের বড় নির্মাণকাজ

খুলনায় বিএনপি নেতার ছেলেকে চায়ের দোকানে গুলি করে হত্যা

খুলনায় বিএনপি নেতার ছেলেকে চায়ের দোকানে গুলি করে হত্যা
সংগৃহীত ছবি

খুলনার ডুমুরিয়া উপজেলায় এক বিএনপি নেতার ছেলেকে চায়ের দোকানে ঢুকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত তরিকুল ইসলাম শেখ (৩৫) উপজেলার রংপুর ইউনিয়ন বিএনপি নেতার সন্তান।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার আমভিটা-রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত তরিকুল ১২ নম্বর রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের ছেলে বলে নিশ্চিত হওয়া গেছে।

ঘটনার বিবরণে জানা যায়, উক্ত সময়ে আমভিটা-রামকৃষ্ণপুর জোড়া বটতলা সংলগ্ন গফফারের চায়ের দোকানে অবস্থান করছিলেন তরিকুল। সেখানে অতর্কিতভাবে দুষ্কৃতকারীরা ঢুকে তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে হত্যা করে সটকে পড়ে।

উল্লেখযোগ্য যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরের দিনেই ডুমুরিয়ায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে।

খবরটি শেয়ার করুন Facebook WhatsApp