যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় যুবকের করুণ মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আরিয়ান (২৭) নামের এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে জনপদ মোড় এলাকায় একটি অজ্ঞাত দ্রুতগতির গাড়ি তাকে ধাক্কা দিলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে যাত্রাবাড়ী থানার জনপদ মোড়ে অবস্থিত মালঞ্চ কমিউনিটি সেন্টারের সামনে পথচলতি অবস্থায় দুর্ঘটনার শিকার হন আরিয়ান। একটি বেপরোয়া গাড়ি তাকে জোরালো ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি রাস্তায় লুটিয়ে পড়ে মারাত্মকভাবে আহত হন।
পরে ঘটনার পরপরই উপস্থিত স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। নিজের সন্তানের মুখ দেখার আগেই সড়কের বুকে প্রাণ হারাতে হলো এই তরুণকে।
সূত্র: Bangla TV