সোমবার, ২ নভেম্বর ২০২৬ |১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |০৬:২১
সর্বশেষ
শামীম ওসমানকে ‘নাটকবাজ গডফাদার’ বলে তোপ দাগলেন বিএনপি নেতা কুমিল্লা জামায়াতের সাবেক আমির ও নায়েবে আমিরের রোকন পদ বাতিল মুন কমপ্লেক্স পরিদর্শনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, দিলেন প্রয়োজনীয় নির্দেশনা গাইবান্ধায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগ: মাদ্রাসা পরিচালক আটক দিল্লিতে বিষাক্ত ধোঁয়াশা নিয়ন্ত্রণে নতুন বিধিনিষেধ, ‘ওয়ার্ক ফ্রম হোম’ চালুর নির্দেশ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা: নেতিবাচক পরিস্থিতির জন্য প্রস্তুত সংযুক্ত আরব আমিরাত পোশাক শিল্পের অস্থিরতায় উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমিরের টেকসই পদক্ষেপের দাবি ঢাকা মহানগর উত্তর বিএনপির ২ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন শামীম ওসমানকে ‘নাটকবাজ গডফাদার’ বলে তোপ দাগলেন বিএনপি নেতা কুমিল্লা জামায়াতের সাবেক আমির ও নায়েবে আমিরের রোকন পদ বাতিল মুন কমপ্লেক্স পরিদর্শনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, দিলেন প্রয়োজনীয় নির্দেশনা গাইবান্ধায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগ: মাদ্রাসা পরিচালক আটক দিল্লিতে বিষাক্ত ধোঁয়াশা নিয়ন্ত্রণে নতুন বিধিনিষেধ, ‘ওয়ার্ক ফ্রম হোম’ চালুর নির্দেশ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা: নেতিবাচক পরিস্থিতির জন্য প্রস্তুত সংযুক্ত আরব আমিরাত পোশাক শিল্পের অস্থিরতায় উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমিরের টেকসই পদক্ষেপের দাবি ঢাকা মহানগর উত্তর বিএনপির ২ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন

ছেলের এইচএসসি পাসের পর বিতর্কে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত

ছেলের এইচএসসি পাসের পর বিতর্কে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত
সংগৃহীত ছবি

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান মিয়ার ছেলের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পাস করাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এই বিতর্কের মধ্যেই জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিবাহিত হয়েও শাহজাহান খান মিয়া ছাত্রসংগঠনটির শীর্ষ নেতৃত্বে বহাল থাকা নিয়ে আগেই অনেকে প্রশ্ন তুলেছিলেন। সম্প্রতি তাঁর ছেলের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে বিতর্ক ও সমালোচনা শুরু হয়।

কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্ত

এমন বিতর্কের জের ধরে রোববার সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি বিলুপ্তির এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।

খবরটি শেয়ার করুন Facebook WhatsApp